বাঁশখালীতে আগুনে ৩‌ বা‌ড়ির মালামাল পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আশকরিয়া এলাকার আস্ক‌রিয়া পাড়ায় আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে। শনিবার (২৫ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে।

- Advertisement -

আগুনের ঘটনায় মোহাম্মদ হোসাইনের তিন ছেলে কামাল মাঝি, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ সাইফুল ইসলামের বা‌ড়ির মালামালসহ মোটরসাইকেল, হাঁস-মুরগি ও নগদ টাকা পুড়ে যায়।

- Advertisement -
google news follower

ত‌বে এঘটনা শত্রুতাবসত ব‌লে দা‌বি কর‌ছে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের সদস‌্যরা ।

ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে বের হতে গেলে দেখি বাইরে থেকে দরজা লাগানো।

- Advertisement -
islamibank

পরে চিৎকার শুনে লোকজন এসে আমাদের উদ্ধার করে। দুই-চার মিনিট দেরি হলে আমরা সবাই পুড়ে মরতাম।”

তার বড় ভাই মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে দরজা আটকে আমার বোনসহ সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন সে।

বাঁশখালী ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মিজানুর রহমান ব‌লেন, আগুন লাগার খবর পে‌য়ে আমরা সেখা‌নে ছু‌টে গে‌লে রাস্তা খারাপ থাকায় ঘটনাস্থ‌লে পৌছা সম্ভব হয়‌নি।

পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর খবর নিশ্চিত করলে ফি‌রে যায় দমকল বাহিনী।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রা‌তে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পেলে তা তদন্ত করে দেখা হবে জানান ওসি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ