ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে চট্টগ্রামে প্রচণ্ড গরম

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছে সাধারণ শ্রমজীবী মানুষ।

- Advertisement -

আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, বুধবার চট্টগ্রাম ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি, সর্বনিম্ন ২৬ সেলসিয়াস নির্দেশ করা হয়েছে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম আবহাওয়া দপ্তর থেকে আগামী পাঁচ দিনের তাপমাত্রা দৈনিক পূর্বাভাসে দেখা যাচ্ছে, ২৭ অক্টোবর থেকে টানা পাঁচ দিন পর্যন্ত ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলমান থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাব কমে ১ নভেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।

- Advertisement -
islamibank

চট্টগ্রামের নাগরিকদের মধ্যে যারা শ্বাসকষ্ট বা গলায় অস্বস্তির মতো লক্ষণগুলো অনুভব করেন, তাদেরকে বাইরে সময় বেশি না কাটানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বসির আহমদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় এর প্রভাবে বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকা ও চট্টগ্রাম অঞ্চলে তাপমাত্রার উষ্ণতা স্বাভাবিকের চাইতে বাড়তি ইঙ্গিত দিচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলেও বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ