পতেঙ্গায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (৩ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক আরোহী মনজুর আলম কাটগড় এলাকার বাসিন্দা শক্কুর আলমের ছেলে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্র জানায়, মনজুর আলম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাটগড় এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে কাটগড় এলাকা থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মনজুর আলম নামে এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ