গান-অভিনয় থেকে বিদায় ঘোষণার পর সঞ্চালনায় তাহসান!

অনলাইন ডেস্ক

বিদায়ের ঘোষণা দিয়েও এ যেন আবার ফিরে আসা! ক’দিন আগেই গান-অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাহসান। যা নিয়ে আলোচনা কম হয়নি।

- Advertisement -

সেই রেশ কাটতে না কাটতেই এবার সঞ্চালনায় ফিরছেন তিনি। তার ভক্তদের জন্য এটা খানিকটা স্বস্তির খবরই বটে।

- Advertisement -
google news follower

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরছে সিজন-২ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনা করবেন তাহসান খান।

মঙ্গলবার বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বঙ্গ। শিগগিরই এর সিজন-২ আসছে।

- Advertisement -
islamibank

আগামী ডিসেম্বরেই শুটিং শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শোতে জিততে এবং সেরা হতে লড়বে।

এবারের সিজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এনটিভি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

সংবাদ সম্মেলনে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারো বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।

সিজন-২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারা দেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শোতে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে এবং একসঙ্গে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো’টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ