এস আলমের লোকজন এখনও নমিনেশন পাচ্ছে: অলি আহমদ

অনলাইন ডেস্ক

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয় রয়েছেন।

- Advertisement -

কেউ এস আলমের মাধ্যমে, কেউ অন্যভাবে। এখন শুনছি, এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছেন। এটা শুধু আমার কথা নয়, জনগণের কথাও। আমিও তাদের সঙ্গে একমত।

- Advertisement -
google news follower

বুধবার (৫ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে বরমা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের অবস্থা ভালো নয়। সব কিছুর দাম হুঁ হুঁ করে বাড়ছে। কারণ হাসিনা বাংলাদেশে কিছুই অবশিষ্ট রাখেননি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছেন।

- Advertisement -
islamibank

এ টাকা যদি দেশে থাকত, তাহলে বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি পেত। তিনি কিছুই রেখে যাননি, সবকিছু লুটপাট করে নিয়ে গেছেন।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, আপনি খেলাচ্ছলে দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের নিয়ে দেশ চালানো সম্ভব নয়। লটারি মন্ত্রীদের দিয়ে দেশ চালানোর জন্য হয়ত আপনি আরেকটি নোবেল পুরস্কারও পেতে পারেন। কারণ আপনি এর আগে মাইক্রোক্রেডিটের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

দেশে রক্তপাত চলছে, বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ এখন এক অশান্ত পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ চাঁদা তুলছে, কেউ দখল করছে—এভাবেই চলছে দেশ।

গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম. এ. ইয়াকুব আলী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আকতার আলম।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ