রাঙামাটিতে ছাদ থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

অনলাইন ডেস্ক

রাঙামাটির রাজস্থলীতে ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মাত্র ১৫ দিন আগে তিনি অবসরে গিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঙ্গালহালিয়া বাজারের কালী মন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন রেখা চৌধুরী।

- Advertisement -
islamibank

একপর্যায়ে অসাবধানতাবশত দ্বিতীয় তলা থেকে প্রথম তলার ছাদে পড়ে যান। একা থাকায় ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেননি।

রাত ৯টার দিকে তার ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তিনি চাচাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন এলাকার পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ