জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯

অনলাইন ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাঁও থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

- Advertisement -

এনডিটিভির খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তারা, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনেরও দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো নওগাঁও থানায় আনা হয়েছিল। সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময়ই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশিম ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে।

- Advertisement -
islamibank

ঘটনার পরই শীর্ষ পুলিশ কর্মকর্তারা নওগাঁও থানা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ