অপহরণের পাঁচ দিন পর উখিয়ার কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর মো. নুরশেদ (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

উদ্ধারকৃত কিশোর নুরশেদ কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়া পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং ৪০/৬৩৭) হয়।

মামলার পর এসআই মাসুম ফরহাদ ও এসআই সুমন দের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে পাঁচ দিন পর কক্সবাজার সদর এলাকা থেকে নুরশেদকে উদ্ধার করতে সক্ষম হয়।

- Advertisement -
islamibank

পুলিশ জানিয়েছে, অপহরণের রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঘটনার পরপরই আমরা মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম নুরশেদকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’

ওসি জিয়াউল হক আরো বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ