রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

এতে আর টি রাশেদ (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহদ হয়েছেন আরও ৪ জন যাত্রী। আহতদের মধ্যে দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে স্থানান্তর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ এবং ২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে আনছারুল করিম ও নাইমুল ইসলামের অবস্থা গুরুতর।।

- Advertisement -
islamibank

রাজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল জানান, সকালে রাউজান থেকে সিএনজি অটোরিকশাযোগে রাশেদসহ ৫ যাত্রী রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন।

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ছাইরীবাজার দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ধাক্কা দেয়। চাপ খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে কলেজ ছাত্র রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত চার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

এদের মধ্যে আনছারুল করিম ও নাইমুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা রাঙামাটি সদর হাসপাতালে রেফার করেন।

নিহতের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার কলেজ পরীক্ষায় অংশ নিতে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে পথে বের হয়েছিলেন রাশেদ। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া, একইদিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজানগর ঠান্ডাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার আগে পৃথক আরেক ঘটনায় রানীরহাট মাদ্রাসায় যাওয়ার পথে তাসফিয়া আফরোজ নামে আমিল ২য় বর্ষের এক শিক্ষার্থী সিএনজি অটোরিকশা উল্টে আহত হন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ