বোয়ালখালীতে একই কায়দায় দুই দিনে ২ চুরি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে চোরের দল। তাছাড়া নগদ মোট সাড়ে তিন লক্ষ টাকা চুরি গেছে অভিযোগ করেছেন ভুক্তভুগী পরিবার।

- Advertisement -

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির মো. হেলালের ঘরে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -
google news follower

তিনি বলেন, মাগরিবের নামাজের পর মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধাঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি ঘরের ৪ কক্ষের সমস্ত মালামাল এলোমেলো।

চোর ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে এবং মালামাল নিয়ে পিছনের দরজা খুলে পালিয়েছে। এ বিষয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।

- Advertisement -
islamibank

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের বেলায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার প্রবাসী মো. রায়হানের ঘরেও একই কায়দায় চুরি ঘটনা ঘটেছে।

এতেও খোয়া গেছে স্বর্ণের গয়না ও নগদ টাকা। ঘরের পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকেছিল বলে জানিয়েছেন মো. রায়হান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ