ফটিকছড়িতে আপন দুই ভাইকে হত্যার প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে আপন দুই ভাই হত্যা মামলার পলাতক আসামি ওসমান গনি মানিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটহাজারী থানাধীন ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে ওসমান মনিকে প্রথমে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

পরে তার দেওয়া তথ্য মতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কড়িয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন ও আনোয়ার পাশা বকুল নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ফতেহপুর গ্রামে রেজাউল করিম নামে এক ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।

- Advertisement -
islamibank

বাকবিতণ্ডার এক পর্যায়ে রেজাউল করিমের স্ত্রী গ্রামবাসীর সাহায্য কামনা করে চিৎকার করলে ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রেজাউল করিম এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।

এতে রেজাউল করিমের আপন দুই ভাই জাহাঙ্গীর এবং আলমগীর নিহত হন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ভিকটিমদের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে ফটিকছড়ি থানায় একজনকে এজাহারনামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ