প্রেম নিয়ে মুখ খুললেন সারা

২০১৮ সালের ৭ ডিসেম্বর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন বলিউড অভিনেতা সাইফ আলী ও অমৃতা দম্পতির কন্যা সারা আলী খান। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কেদারনাথ’।

- Advertisement -

সিনেমা দিয়ে যখন বার বার আলোচনার শিরোনামে আসছেন তখন ভিন্ন বিষয় নিয়ে সামনে এলেন এবার সারা। নিজের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। বলিউডে অভিষেকের আগে থেকেই নাকি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো সারার।

- Advertisement -
google news follower

বছর তিনেক আগে অন্তর্জালে ছড়িয়ে পড়েছিলো সারা আলী খান ও বীর পাহাড়িয়ার ছবি। তখনই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। শুধু তাই নয়, তারা আংটি বদল করেছেন বলেও শোনা যায়। এর বছর খানেক পর তাদের সম্পর্ক নেই বলেও খবর ছড়ায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সারা আলী খান জানিয়েছেন, এখন তিনি সিঙ্গেল আছেন। শুধু তাই নয়, প্রথমবারের মতো অতীতের প্রেমের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন সারা। তিনি জানিয়েছেন, সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করতেন তিনি।

- Advertisement -
islamibank

সারা আরও বলেন, ‘একমাত্র তার (বীর পাহাড়িয়া) সঙ্গেই প্রেম করেছি। এছাড়া আমার জীবনে আর কোনো বয়ফ্রেন্ড ছিল না।’

বীর পাহাড়িয়া তার হৃদয় ভেঙেছেন কি-না জানতে চাইলে সারা আলী খান বলেন, ‘এমনটা ঘটেনি। আর আমার হৃদয়ও ভাঙেনি। সত্যি বলছি, সব ঠিকঠাক আছে।’

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ