একটি নৌকা থেকে ৬ জেলে আরাকান আর্মির হাতে আটক

অনলাইন ডেস্ক

আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকা থেকে ৬ জেলেকে আটক করেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা।

- Advertisement -

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মাউংডাউ টাউনশিপের মিয়ান হ্লুট ক্রিকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নিউজের বরাতে জানা গেছে, আটকের সময় ৬ জেলের কাছ থেকে ১৫টি নাইলনের জাল, একটি জিপিএস ফোন, ৫’শ টাকা এবং ৩৫ কেজি জব্দ করেছে তারা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -
islamibank

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি আমি শুনেছি।

এ নিয়ে বিজিবি ও কোস্টগার্ডর সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ