খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠেয় জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

- Advertisement -

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান।

- Advertisement -
google news follower

ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নেবেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

- Advertisement -
islamibank

আজ দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ