বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর জসীমের লাশ মিলল পুকুরে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ হওয়ার চারদিন পর মো. জসীম উদ্দীন (৪৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিদ্রগ্রাম এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

এর আগে পুকুরে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. জসীম উদ্দীন ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।

- Advertisement -
islamibank

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত রবিবার (৪ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর: ২১০।

জসীমের বড় ভাই মো.কাশেম জানান, সকালে খবর পেয়ে জসীমের মরদেহ শনাক্ত করেছেন। তিনি বলেন, জসীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহে পচন ধরে গেছে।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ