বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সাথে এপিক’র সমঝোতা স্বাক্ষর সম্পন্ন

অনলাইন ডেস্ক

এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের দ্বারা পরিচালিত ফেসবুক ভিত্তিক গ্রুপ বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ও এপিক হেলথ কেয়ার লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এপিক হেলথ কেয়ার লিমিটেডের সভা কক্ষে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।

- Advertisement -
google news follower

এতে এপিক হেলথ কেয়ার লিমিটেড এর পক্ষে চুক্তিপত্রে সই করেন এক্সিকিউটিভ ডাইরেক্টর টিএম হান্নান, বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর জসিম উদ্দিন, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু।

বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর পক্ষে চুক্তিপত্রে সই করেন গ্রুপ ক্রিয়েটর ও এডমিন লায়ন এ এম মুন্না চৌধুরী, গ্রুপের উপদেষ্টা ডা: মেহেদী হাসান, গ্রুপের উপদেষ্টা তরিকুল কালাম তুহিন।

- Advertisement -
islamibank

এপিক হেলথ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর টিএম হান্নান প্রতিষ্ঠানের কর্মপরিধি, স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। এপিক’র সকল শাখা সবসময় ‘বন্ধুই শক্তি ক্লাব-২০০০’র পাশে থাকবে বলে মতামত ব্যক্ত করেন।

বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর পক্ষে উপস্থিত ছিলেন- আলমগীর আল সুলতান, আব্দুল হালিম, আমানুল্লাহ, মাহির, রাসেল জনি, হাসানুর রহমান সহ আরো অনেকে।

উল্লেখ্য, বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ইতিমধ্যে চট্টগ্রামের সনামধ্য পার্কভিউ হসপিটাল, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিমিটেড, ম্যাক্স হাসপাতাল, ইবনে সিনার সকল শাখা, ল্যাব এইড হাসপাতাল লিমিটেড গ্রুপের সকল শাখা, রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতাল, ফরাজী হসপিটাল এবং ফরাজী ডেন্টালের সকল শাখা, ফেনী এভারকেয়ার, ফেনী সেন্ট্রাল হাসপাতাল এবং কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে।

এসব চুক্তির মাধ্যমে গ্রুপের সদস্য এবং তাদের পরিবারবর্গ কর্পোরেট সুযোগ সুবিধা ভোগ করবেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ