আত্মত্যাগ আর ভাষার গৌরবে ফেব্রুয়ারি শুরু

অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে নতুন করে ধ্বনিত হয়— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাসা এই মাসের দিন গণনা শুরু হলো আজ।

- Advertisement -

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণেই ফেব্রুয়ারি বাঙালির কাছে ভাষার মাস।

- Advertisement -
google news follower

এ মাস শুধু শোকের নয়, আত্মপরিচয়ের, গৌরব ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার সময়। পুরো ফেব্রুয়ারি জুড়েই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় জাতি।

১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে।

- Advertisement -
islamibank

এর মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা বিশ্বপরিসরে স্বীকৃতি পায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সারাদেশে শুরু হয়েছে নানা কর্মসূচি। কেন্দ্রীয় শহিদ মিনারসহ বিভিন্ন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ভাষা শহিদদের স্মৃতি। ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো মাসজুড়েই শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর থাকে জাতি।

ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে কেবল একটি মাস নয়, এটি আত্মমর্যাদা, অধিকার ও জাতিসত্তার প্রতীক হয়ে আছে।

তবে এবার ফেব্রুয়ারি মাসের শুরুটা ব্যতিক্রম। দীর্ঘদিনের ধারাবাহিকতা ভেঙে ভাষার মাসের প্রথম দিনে শুরু হচ্ছে না “অমর একুশে বইমেলা”। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বইমেলা।

প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ভাষা আন্দোলনের স্মরণে নানা কর্মসূচির পাশাপাশি বইমেলার আয়োজন বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বইমেলার মিলিত আবহেই সাধারণত শুরু হয় ভাষার মাস। এবার সেই পরিচিত চিত্র অনুপস্থিত।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ