৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট।

- Advertisement -

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

- Advertisement -
google news follower

এতে আরো জানানো হয়, পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার। ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পোস্টাল ব্যালট।

- Advertisement -
islamibank

বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, মোবাইল অ্যাপ-এর মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটারদের ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে বিডি পোস্ট কর্তৃক ভোটারদের কাছে পাঠানো ব্যালট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি।

১ লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

এ ছাড়া ১ লাখ ৩১ হাজার ৬৯১ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫ ভোটার কর্তৃক ব্যালট পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ