শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি।

- Advertisement -

শিগগিরই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সেই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি।

- Advertisement -
google news follower

শনিবার (১৪ ফেব্রুয়া‌রি) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি আশা করেন, মোদি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে ভারতের কূটনৈতিক সূত্র দাবি করেছে, আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) বা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করতে পারেন তারেক রহমান ও তার নতুন মন্ত্রিসভা।

- Advertisement -
islamibank

সূত্রের খবর, সময় মতো যদি আমন্ত্রণ আসে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুর পর তার শেষকৃত্যে অংশ নিতে ঢাকায় এসেছিলেন জয়শঙ্কর। ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। পাশাপাশি ফোন করেও কথা বলেন।

এদিকে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন ও গণভোট। এতে বিএনপি জোট ২১২টি, জামায়াত জোট ৭৭টি, ইসলামী আন্দোলন একটি ও অন্যান্যরা সাতটি আসন পেয়েছেন। অন্যদিকে গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে ‘হ্যাঁ’ ভোট।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ