পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বছরের শিশু নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনর আলী মাতব্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত ওই শিশুটির নাম তাহসিন। সে কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির বলাকা নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

- Advertisement -
islamibank

এতে শিশুসহ চারজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিসন নামে এক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান বলেন, বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা গেলেও ঘাতক বাসটি আটক করা যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ