বায়েজিদে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়েজিদ বোস্তামী থানার আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকার জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আহমদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ জাল মুদ্রা মজুত রেখে বিক্রির প্রস্তুতি চলছে।

পরে র‍্যাবের একটি বিশেষ দল বিকেল আনুমানিক ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফ্ল্যাট থেকে সোহেল চৌধুরীকে আটক করা হয়।

- Advertisement -
islamibank

এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়।

আটক সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত জাল মুদ্রা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ