গুমের শিকার পরিবারগুলোর ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে’

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলে গত দেড় দশকে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

সরকার বিভিন্ন ভাতা দিলেও গুমের শিকার পরিবারগুলোর বেঁচে থাকার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে।

- Advertisement -
google news follower

রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’ নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কীভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।

গুমের শিকার পরিবারের জন্য সত্য উদঘাটন ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ