লোহাগাড়ায় আগুনে দুই ভাইয়ের বতসঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদারচর নাথ পাড়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ২ ভাইয়ের বসতঘর।

- Advertisement -
google news follower

ক্ষতিগ্রস্তরা হলেন- একই এলাকার হরিপদ নাথের পুত্র প্রদীপ নাথ ও দিলীপ নাথ। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন টিনশেড বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -
islamibank

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ