বিকেলে বসছে সংসদ অধিবেশন

অনলাইন ডেস্ক

ঈদের ছুটিসহ টানা ১৩ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।

- Advertisement -

আজ সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে, সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

- Advertisement -
google news follower

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে আজ রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে। এ আলোচনায় সরকার ও বিরোধীদলের সদস্যরা অংশ নেবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও একইসঙ্গে সেই নোটিশের উপর আলোচনার কর্মসূচি রয়েছে।

- Advertisement -
islamibank

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ অধিবেশন।

এর আগে, গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ মূলতবি করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ