কলম্বিয়াকে হারিয়ে টানা জয়ে দাপট ফ্রান্সের

অনলাইন ডেস্ক

আগের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিলো ফ্রান্স। দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে তাই চমক দিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

- Advertisement -

ব্রাজিল ম্যাচের একাদশ বাদ দিয়ে পরীক্ষা করলেন সম্পূর্ণ নতুন একাদশ। তাতে ফলও আসলো দারুণ। বিশ্বকাপের প্রস্তুতিপর্বে কলম্বিয়াকে অনায়াসে হারালো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

- Advertisement -
google news follower

রবিবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ফ্রান্স।

দুই অর্ধে একটি করে গোল করে ফ্রান্সের নায়ক দিজিরে দুয়ে। প্রথমার্ধে তাদের অন্য গোলটি করেন মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান হামিন্তন কামপাস।

- Advertisement -
islamibank

কিলিয়ান এমবাপ্পে ও উগো একিটিকের গোলে বৃহস্পতিবার ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো ফ্রান্স। এবারের ম্যাচে শুরুতে দুই দলই ছিলো সমানে সমান।

চলছিলো আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে সময়ের সাথে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। ১২ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় তারা।

২৯তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন দুয়ে। বক্সে কলম্বিয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর, নিচু শটে জালে পাঠান পিএসজির উইঙ্গার। জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল এটি।

৪১তম মিনিটে ব্যবধান বাড়ান থুরাম। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের বাইরে জোরাল হেডে গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড।

৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন দুয়ে। থুরামের পাস বক্সে ফাঁকায় পেয়ে শট নেন তিনি, বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৬৩তম মিনিটে দুয়েকে তুলে নেন কোচ। তার জায়গায় নামেন একিটিকে।

নিষ্প্রভ থাকা কলম্বিয়ার দুই তারকা হামেস রদ্রিগেস ও লুইস দিয়াসকেও তখন তুলে নেন তাদের কোচ।

৭৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। সতীর্থের পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন কামপাস।

এরপরই থুরামের বদলি হিসেবে এমবাপ্পেকে নামান কোচ। ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে একটি দূরে আছেন রিয়াল মাদ্রিদ তারকা।

৮৫তম মিনিটে দুরূহ কোণ থেকে এমবাপ্পের শট গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার।

যোগ করা সময়ে গোলরক্ষককে কাটিয়ে তিনি বল জালে পাঠালেও, অফসাইডের কারণে গোল মেলেনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ