ইপিজেডে কোস্টগার্ডের অভিযান, ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী সুইচগেট–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

- Advertisement -

আজ বৃহস্পতিবার ভোরে আকমল আলী সুইচগেট–সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড–এর পতেঙ্গা আউটপোস্ট এ অভিযান পরিচালনা করে।

- Advertisement -
google news follower

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

তিনি জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -
islamibank

জব্দ করা বিদেশি মদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ