কদমতলীতে ট্রেন-সিএনজি’র সংঘর্ষে চালক আহত

অনলাইন ডেস্ক

নগরীর কদমতলী রেলগেটে চট্টগ্রামগামী ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি’র চালক আহত হয়েছে। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।

- Advertisement -

সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে প্রবেশ করছিল।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি কাছে চলে এলেও দ্রুত পার হওয়ার চেষ্টায় সংঘর্ষ ঘটে।

- Advertisement -
islamibank

ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ের এক সদস্য জানান, সিএনজিটি লাইনে উঠে পড়লে লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন।

তবে অল্প সময়ের ব্যবধানে ট্রেন থামানো সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়ানো যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি রেললাইন থেকে সরিয়ে নেয়।

দূর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান জানান, দুর্ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তিনি।

এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, কদমতলী রেলগেটে প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপারের ঘটনা ঘটে।

তারা এ এলাকায় রেলক্রসিংয়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ