চট্টগ্রামে সড়কে কিশোর ও রেললাইনে মিলল শ্রমিকের মরদেহ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক কিশোর ও এক বয়লার শ্রমিক রয়েছেন।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়।

- Advertisement -
google news follower

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

- Advertisement -
islamibank

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্থানীয়ভাবে পরিচিত মস্তাননগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ি ও চালক পালিয়ে গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় রেললাইনের পাশ থেকে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা ও মো. বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বয়লার শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি পরিচয়পত্রের সূত্র ধরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ