চন্দনাইশ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাশেদ-সম্পাদক অনিক

অনলাইন ডেস্ক

চন্দনাইশ উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গত ১৭ মে (রোববার) বিকেল ৫টায় গাছবাড়িয়াস্থ চন্দনাইশ খেলোয়াড় কল্যাণ সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

- Advertisement -
google news follower

গঠিত কমিটিতে এডভোকেট রাশেদ হামিদ চৌধুরীকে সভাপতি, শিবলী নোমান রিফাতকে সিনিয়র সহ-সভাপতি এবং আবু হুজাইফা আদেশ, ইমতিয়াজ আকবর ও আদিল আহমেদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়াও অনিক বড়ুয়াকে সাধারণ সম্পাদক, রিয়াদ বিন কাশেমকে অতিরিক্ত সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম ও ইমরান খান মুন্নাকে যুগ্ম সম্পাদক এবং উজ্জ্বল চৌধুরীকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

- Advertisement -
islamibank

কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন— মোহাম্মদ সৌরভ হোসেন, আর কে মানিক, তরিকুল ইসলাম, শাহ আলিফ তন্ময়, মোহাম্মদ মোর্শেদ, শাখাওয়াতুল ইসলাম, মোহাম্মদ রানা, মোহাম্মদ মাসুদ, আকিব হোসেন, আসমাউল ইরফান এবং মোহাম্মদ আরফাত।

সভায় বক্তারা নতুন কমিটি চন্দনাইশ উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের অধিকার রক্ষা এবং তরুণদের খেলাধুলামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ