নগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক

‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৯ মে চট্টগ্রামের কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) ও কাজীর দেউড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ ঈদ বাজার মনিটরিং-এর অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -
google news follower

এছাড়া কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ এবং জনাব শুভ আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো মাসব্যাপী চলমান থাকবে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ