মিটার আপডেট না করলে জটিলতা, প্রিপেইড গ্রাহকদের সতর্ক করল বিদ্যুৎ বিভাগ

অনলাইন ডেস্ক

বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের দ্রুত মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

- Advertisement -

এ জন্য গ্রাহকদের অন্তত ২০০ বা তার বেশি ইউনিট (ডিজিট) সমপরিমাণ টোকেন ব্যবহার করে মিটার হালনাগাদ করতে বলা হয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্যারিফ কার্যকরের পর প্রিপেইড মিটারের তথ্য যথাযথভাবে হালনাগাদ করা প্রয়োজন।

- Advertisement -
islamibank

অন্যথায় ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবহার ও বিল সংক্রান্ত নানা জটিলতা দেখা দিতে পারে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন।

এ প্রক্রিয়া সম্পন্ন করতে ২০০ বা তার বেশি ইউনিটের টোকেন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিটার আপডেট কিংবা এ-সংক্রান্ত অন্য কোনো বিষয়ে সহায়তার প্রয়োজন হলে গ্রাহকরা সংশ্লিষ্ট সংস্থার কল সেন্টার বা হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের হটলাইন নম্বর হলো—

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগ বলছে, নতুন ট্যারিফ কার্যকরের পর প্রিপেইড মিটারের তথ্য হালনাগাদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো মিটার আপডেট করা হলে বিদ্যুৎ ব্যবহারের হিসাব ও বিল সংক্রান্ত সম্ভাব্য বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে।

তাই সংশ্লিষ্ট সব গ্রাহককে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ