পরিচ্ছন্ন হাসপাতাল মানেই একটি নিরাপদ হাসপাতাল: চসিক মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “একটি পরিচ্ছন্ন হাসপাতাল মানেই একটি নিরাপদ হাসপাতাল।”

- Advertisement -

তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী-সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- Advertisement -
google news follower

সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে এপিক হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগে আধুনিক ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

- Advertisement -
islamibank

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী-সবার নিরাপত্তার জন্য অপরিহার্য। এপিক হেলথ কেয়ারের ডাস্টবিন বিতরণের উদ্যোগ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে এবং জনকল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন পেডিয়াট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম, ডা. ইয়াসিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মোহাম্মদ সামিয়ুল করিম, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর অপারেশনস ডা. আব্দুর রাজ্জাক, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমণ রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ