সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

কারখানাটিতে ১৭ জন বাংলাদেশী প্রবাসী কাজ করতেন। তাদের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরোধে ১৬ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশী কর্মী হাবিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় তিনি সেলুনে যাওয়ার জন্য বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

- Advertisement -
islamibank

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার বিভিন্ন ইউনিয়নে। তাদের মধ্যে একই গ্রামের চারজন রয়েছেন। এছাড়া নাটোরের বাগমারা থানার দুজনও রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় রাত ৮টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ১১টার দিকে মরদেহগুলো কিং সৌদ হাসপাতালের মর্গে নেয়া হয়। এসময় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন সায়েখ আফতাবউদ্দিন ফারুক।

তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ