কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৩০ বছরের পানির সমস্যার অবসান হলো চুয়েটের। চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার ১ও ২ থেকে দৈনিক ২৯ কোটি লিটার পানি মহানগরীতে সরবরাহ করে আসছে। এই পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের কাজ হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

- Advertisement -

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েটে পানি সরবরাহ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি।

- Advertisement -
google news follower

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম।

চুয়েট ক্যাম্পাসে ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের কর্মসুচী অনুষ্ঠিত হয়।

- Advertisement -
islamibank

১৯৬৮ সালে রাউজানে প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বাংলাদেশের অন্যতম প্রধান পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এতে বর্তমানে ৫টি অনুষদ, ১৮টি বিভাগ, ৬৩৬৭জন শিক্ষার্থী এবং ৩৬১জন শিক্ষকসহ মোট ১০৫৩জন জনবল রয়েছে। এই প্রতিষ্ঠানে ৬টি ছাত্র হল ও ৩টি ছাত্রী হলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকায় প্রায় ৬৫০০জন বসবাস করে। চুয়েটে আন্ডারগ্রাউন্ড পানি উত্তোলন করে দীর্ঘদিন যাবত পানির চাহিদা পূরণ করে আসছে। ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি সরবরাহ পরিস্থিতি নিয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয় চুয়েটে।

এসব সমস্যার কথা উল্লেখ করে ১৫ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবরে চুয়েটে পানি সরবরাহের জন্য আবেদন করে। আবেদন পেয়ে সামগ্রীক বিষয় নিয়ে পর্যালোচনা করে ০৬জুলাই বিআরটিসি, চুয়েট বরাবরে বর্তমানে ব্যবহৃত পানির পরিমাণের উপর ভিত্তি করে পাইপলাইন ডিজাইন, পাম্পের ক্যাপাসিটিসহ পূর্ণাঙ্গ নকশা এবং সম্ভাব্য প্রাক্কলন প্রস্তুতির জন্য পত্র দিয়েছে ওয়াসা। এপ্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত আট ইঞ্চি বিতরণী পাইপলাইন স্থাপনের কাজ হাতে নিতে যাচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি বলেন, চুয়েটে দীর্ঘ দিনের পানির পানির সমস্যা সমাধানে চট্টগ্রাম ওয়াসার উদ্যোগকে অামি স্বাগত জানাই। বর্তমান সরকার সবার জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই পানি সরবরাহ কাজ সমাপ্ত হলে চুয়েটের পানি সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, চট্টগ্রামের তথা বাংলাদেশের অন্যতম একটি প্রকৌশল প্রতিষ্ঠান হলো চুয়েট। এই চুয়েটের শিক্ষার্থীরা দেশ ও আর্ন্তজাতিকভাবে বিভিন্ জায়গায় সুনামের সাথে দেশের ভাবমূর্তি উজ্বল করেছে। দীর্ঘ ৩০ বছর ধরে পানির সমস্যায় ভুগছে চুয়েট। দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম ওয়াসা থেকে সুপেয় পানি সরবাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে আমরা চুয়েটে পানি সরবরাহ কাজ সম্পন্ন করতে পারবো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ