খাবার হাতে আবাসিক হোটেল কক্ষে ঢুকে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখলেন স্বামী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

নিহত জান্নাতুল নাঈম বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী। প্রায় আড়াই বছর আগে তাদের বিয়ে হয়।

নগরীতে ভাড়া বাসায় বসবাস করলেও সম্প্রতি সেই বাসা ছেড়ে দিয়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে তারা সিটি প্যালেস হোটেলে অবস্থান করছিলেন।

- Advertisement -
islamibank

নাঈমের স্বামী মনসুর হেলাল সল্ট ক্রসিং এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে খাবার নিয়ে হোটেলের কক্ষে প্রবেশ করেন মনসুর হেলাল।

এ সময় তিনি তার স্ত্রী জান্নাতুল নাঈমকে কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আকবরশাহ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতুল নাঈমের লাশ উদ্ধার করে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তবে জান্নাতুল নাঈমের মৃত্যুর পেছনে কী কারণ ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ