কামাল পারভেজকে হুমকি: ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমকে নীরব করা যাবে না

অনলাইন ডেস্ক

চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের (সিটিআরএন) প্রধান পরামর্শক কামাল পারভেজকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

- Advertisement -

একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিটিআরএন।

- Advertisement -
google news follower

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার দেওয়া হুমকির ঘটনায় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে সিটিআরএনের নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি দেখানো নিছক কোনো ব্যক্তিকে হুমকি দেওয়ার ঘটনা নয়, এর মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত হানা হয়।

- Advertisement -
islamibank

সত্য তুলে ধরার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হুমকির মুখে ফেলা মূলত গণমাধ্যমকে নীরব করার অপচেষ্টা।

তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে ভয়ভীতি বা হুমকির মুখে পড়া কোনোভাবেই কাম্য নয়। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার দিন শেষ।

সাংবাদিকরা জনগণের কাছে দায়বদ্ধ এবং সত্য প্রকাশের দায়িত্ব থেকে কোনো ধরনের ভয়ভীতি তাঁদের সরিয়ে রাখতে পারবে না।

সিটিআরএনের নেতারা আরও বলেন, কামাল পারভেজকে হুমকির ঘটনাটি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

বিবৃতিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

পাশাপাশি সিনিয়র সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সিটিআরএন।

সিটিআরএনের নেতারা মনে করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ। তাই হুমকির মতো ঘটনায় দ্রুত ও দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।

বিবৃতিতে স্বাক্ষর করেন সিটিআরএনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ, সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, তামিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ