পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং,মাঠে নামল চসিক

অনলাইন ডেস্ক

নগরবাসীর সাইকেল চলাচলের জন্য নির্মিত সাইকেল ট্র্যাক যদি অবৈধ পার্কিংয়ের কবলে পড়ে, তাহলে এর মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।

- Advertisement -

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

- Advertisement -
google news follower

অভিযানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি গাড়ি।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -
islamibank

মেয়র ডা. শাহাদাত হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত এ সাইকেল ট্র্যাকে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ পার্কিং প্রতিরোধে চসিকের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি একটি গাড়ি জব্দ করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশ সহযোগিতা করে।

সাইকেল ট্র্যাকের মূল লক্ষ্য হলো সাইকেল আরোহীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করা।

কিন্তু সেখানে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হলে সাইকেল আরোহীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি পরিকল্পিত সাইকেল চলাচলব্যবস্থার কার্যকারিতাও ব্যাহত হতে পারে।

এ অবস্থায় সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

নগরীর সাইকেল ট্র্যাককে তার নির্ধারিত ব্যবহারের উপযোগী রাখা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ