হোটেল হেরিটেজের ১১২ নম্বর কক্ষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

অনলাইন ডেস্ক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বান্দরবান থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে চট্টগ্রামে এনে হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে লোকমান নামের এক যুবকের বিরুদ্ধে।

- Advertisement -

এ ঘটনায় পরিবারের দায়ের করা মামলার পর রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান।

অভিযোগ অনুযায়ী, এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি। হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -
islamibank

এজাহারে আরও বলা হয়, পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে নিজের মুঠোফোন বন্ধ করে দেন লোকমান। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।

বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায় কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলার পর অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ