বাসে আগুন, পুলিশের গাড়িতে হামলা

মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে দুই বছরের শিশুসহ বাবা নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা দেলোয়ার হোসেন (৩৩) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত।

- Advertisement -

মর্মান্তিক এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে দুর্ঘটনায় জড়িত মিনিবাসে আগুন ধরিয়ে দেন।

- Advertisement -
google news follower

এ সময় পুলিশের গাড়িতে হামলা এবং আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়ার ঘটনাও ঘটে।

চট্টগ্রামের সাতকানিয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের পাঠানিপুল এলাকায় ডিবিএম ব্রিক ফিল্ডের সামনে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে। তাঁর মেয়ের নাম ওয়াসিফা জান্নাত। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় বাবা ও শিশুকন্যার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন এবং দুর্ঘটনায় জড়িত মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে নতুন করে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসও। আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়া হয়।

ফলে আগুন নেভানোর কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। ব্যাহত হয় যান চলাচল।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনা ও পরবর্তী ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

বাসে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলা এবং ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ