১৮ মাসের মধ্যে চালুর লক্ষ্য আনোয়ারার চীনা শিল্পাঞ্চলের প্রথম কারখানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা আগামী ১৮ মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে।

- Advertisement -

নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

- Advertisement -
google news follower

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে তিনি এ আশাবাদ জানান। এর আগে একই দিন সকালে তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

তাঁদের সঙ্গে আলোচনায় জানা গেছে, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু হবে। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

প্রথম কারখানা চালুর সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মাসের মধ্যে কারখানাটি চালুর লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এটি চালু হবে বলে তিনি আশাবাদী।

জানা গেছে, মঙ্গলবার রাতে কেইপিজেডে অবস্থান করেন বিজন কান্তি সরকার। বুধবার বেলা ১১টার দিকে তিনি কেইপিজেড পরিদর্শন করেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে যান চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে। সেখানে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশে রওনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ