রাজনীতি হতে হবে জনগণের কল্যাণের জন্য। তাই দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি নগরীর জনদুর্ভোগ নিরসন, পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র ভ্যানগাড়ি ও রিকশা দাঁড় করানো এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে যুবদলের নেতাকর্মীরা সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারেন। নগরীতে যুবদলের সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নাগরিক সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখতে হবে। এতে সাধারণ মানুষের কাছে যুবদলের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আমি একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের জন্য কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য। তাই মানুষের পাশে দাঁড়াতে হবে, জনদুর্ভোগ কমাতে হবে এবং নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, অনেক নেতাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের এই ত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে এখন দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দল বা দলের নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বরং দায়িত্বশীল আচরণ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। সততা, নৈতিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা ও উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করতে হবে। জনসেবা, পরিচ্ছন্নতা ও নগরীর সমস্যা সমাধানে ভূমিকা রেখে যুবদলকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যুবদলের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবুল হাসেম বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী ইমরান উদ্দিন ও সদস্য সচিব মহিউদ্দিন মিজান।
আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, সহ-প্রাথমিক শিক্ষা সম্পাদক জসীম উদ্দীন, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন জিতু এবং মহানগর যুবদলের সদস্য সাব্বির ইসলাম ফারুক।
এ ছাড়া বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব মো. মুসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, মহানগর যুবদলের সংগঠক জাবেদুল হক জাবেদ এবং চকবাজার থানা যুবদলের সংগঠক সাদ্দামুল হক সাদ্দাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল মালেক, রিজিয়া বেগম মুন্নি, কামরুন্নেছা, নাসরিন সুলতানা, কানিজ ফাতেমা মিতা, নাজমা বেগম, চকবাজার থানা যুবদল নেতা মো. ওসমান, মো. বাবুল, মোহাম্মদ মিজান ও মোহাম্মদ রায়হান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদল নেতা শফিউল বশর সাজু, মোহাম্মদ আবুল হোসেন, মো. রাজু, মোহাম্মদ আলমগীর, রাসেল করিম, নুরুল কবির বাপ্পি, শহিদুল করিম শহীদ, ওমর ফারুক রানা, মো. রাশেদ, সানাউল কাদের সানি, মো. রহিম মিনু, সালাউদ্দিন বাপ্পি, মোহাম্মদ ফরিদ, মো. খলিল, রাজু আহমেদ, রিয়াজ সিকদার, মো. খোকন, নুরুজ্জামান বাবলু, মোহাম্মদ জসিম, বাচ্চু মিয়া ও গোলাম হাক্কানীসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেএন/এমআর




