সীতাকুণ্ডে লরির ধাক্কায় নিভে গেল নুরুল হুদার প্রাণ, বাড়ি ফেরা হলো না আর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস এলাকার ইদিলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত নুরুল হুদা ভূঁইয়া মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ঢাকামুখী দ্রুতগতির একটি লরি (ঢাকা মেট্রো-২০-০২৭৩) চলন্ত অবস্থায় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন নুরুল হুদা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নুরুল মোস্তফা জানান, সীতাকুণ্ডে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই।

পথে ইদিলপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি লরি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউদ্দিন বলেন, সীতাকুণ্ডের ইদিলপুর এলাকায় একটি লরির ধাক্কায় নুরুল হুদা আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছিলেন নুরুল হুদা। কিন্তু পথের সেই যাত্রাই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার-পরিজন হারালেন তাঁদের প্রিয়জনকে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ