শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি না এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

- Advertisement -
google news follower

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

তিনি বলেন, ‘বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন যথাযথভাবে করা হয়েছে কি না, আদৌ আবেদন করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি না এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।’

- Advertisement -
islamibank

এক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ