চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি মো. মঈন উদ্দিন। একই অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. মঈন উদ্দিনের (৪৩) বাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায়। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।
গ্রেপ্তার অন্য দুজন হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য মারুফ ইসলাম (২০) এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য মো. এয়াকুব (৪১)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়।




