মুরাদপুরে রাত ১টায় পুলিশ বক্সে আগুন, অক্ষত সবাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বক্সটির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

- Advertisement -

আগুনের সূত্রপাত পুলিশ বক্সের ভেতর থেকে নয়, বরং সামনে থাকা কাপড়জাতীয় কোনো একটি বস্তু থেকে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পুলিশ বক্সে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি বলেন, পুলিশ বক্সের ভেতরে সরাসরি আগুন দেওয়া হয়নি। বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পুলিশ বক্সে। এতে বক্সের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ওসি মোজাম্মেল হক।

তিনি আরও বলেন, বুধবার সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুলিশ বক্সে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নগরের মুরাদপুর এলাকায় উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বক্সটির পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।

পুলিশ বক্সের সামনে আগুন দেওয়ার ঘটনা এবং তা থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

তবে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ