বুমরার গার্লফ্রেন্ড!

‘মাদ্রাজ ক্যাফে’ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন রাশি খান্না। ছবিতে তার অভিনয় প্রশংসা পেয়েছিল সমালোচকদের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

- Advertisement -

শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতীয় ছবির জগতে রীতিমতো পরিচিত নাম রাশি খান্না। বিনোদন জগতে প্রবেশ মডেলিংয়ের মাধ্যমে। এরপর বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন রাশি। সেখানেই নাকি আলাপ ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরার সঙ্গে।

- Advertisement -
google news follower

কেউ আবার বলেন, বিজ্ঞাপনের কাজে নয়, একটা পার্টিতেই নাকি এই ক্রিকেটারের সঙ্গে তার পরিচয়। তারা ডেটিং করছেন এমনটাই শোনা গিয়েছিল। এরপর ধেকেই দু’জনের মধ্যে নাকি রয়েছে বিশেষ বন্ধুত্ব। এমনটাই রটনা বি-টাউনে।

যদিও রাশি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, খবরের কাগজে আর টিভিতেই বুমরার খেলার কথা জেনেছেন তিনি। বুমরার সঙ্গে বন্ধুত্ব দূরে থাক, আলাপ পর্যন্ত নেই তার।

- Advertisement -
islamibank

রাশি সবচেয়ে ভালোবাসেন গান গাইতে আর বেড়াতে যেতে। নিয়মিত যোগাভ্যাস ও শরীরচর্চাও করেন। অত্যন্ত মেধাবী এই ছাত্রী দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতকে পড়াশুনা করেছেন । নিজেকে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিতের ফ্যান হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন রাশি।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ