পহেলা বৈশাখে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নগরে পহেলা বৈশাখের দিন সকালে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা। নেশার টাকা না পেয়ে  বাবা রঞ্জন বড়ুয়াকে (৬৫) খুন করেছে ছেলে রবিন বড়ুয়া খোকন (২৫)। বাবাকে খুন করে ঘর থেকে পালিয়ে যায় সে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে রোববার (১৪ এপ্রিল) ভোরে কাজীর দেউড়ি ২নং গলিতে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রঞ্জন বড়ুয়া রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকার সমীরণ প্রসাদ বড়ুয়ার ছেলে।

- Advertisement -
google news follower

এলাকাবাসী জয়নাল আবেদিন জয়নিউজকে বলেন, রবিন ইয়াবার নেশা করত। প্রায়ই নেশার টাকা নিয়ে বাবার সঙ্গে ঝগড়া ও মারামারি হতো। রোববার সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি রঞ্জন বড়ুয়ার লাশ তার বাসার সামনে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার এবং ছেলে রবিনকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, ভোর ৫টার দিকে কাজীর দেউড়ি ২নং গলিতে নেশার টাকা না পেয়ে পিতা রঞ্জন বড়ুয়াকে ছুরিকাঘাতে খুন করে তার ছেলে রবিন। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রঞ্জন বড়ুয়ার মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে বিশ্ব মসজিদ এলাকায় অভিযান চালিয়ে রবিনকে আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

জয়নিউজ/রুবেল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ