টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) ভোরে পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
google news follower

নিহতরা হলেন- টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার হাজী হামিদ হোসেনের ছেলে আহাম্মদ হোসেন (৪৫) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)।

আহতরা হলেন- টেকনাফ মডেল থানা পুলিশের এসআই মো. বাবুল, এএসআই অহিদ ও কনস্টেবল মালেকুল।

- Advertisement -
islamibank

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আহমদ হোসেন ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের জন্য মালির পাহাড়ের পাদদেশে যায় পুলিশ। সেখানে পৌঁছামাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের গোলাগুলিতে আসামি আহাম্মদ হোসেন ও আব্দুর রহমান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি এলজি চার রাউন্ড তাজা কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ