জয়নিউজে সংবাদ প্রচার, পরিচয় মিলেছে হারিয়ে যাওয়া ২ শিশুর

নগরে জুলুসে হারিয়ে যাওয়া তিন শিশুর মধ্যে দুই শিশুর পরিচয় পাওয়া গেছে। এর আগে নিউজপোর্টাল জয়নিউজে জুলুসে এসে হারিয়ে গেল তারা, পাওয়া যায়নি অভিভাবক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া পেলে।

- Advertisement -

দুই শিশু হলো- সুমাইয়া (৫) ও রবিউল (৭)। তাদের দু’জনকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।

- Advertisement -
google news follower

তিনি জানান, হারিয়ে যাওয়া তিন শিশুর মধ্যে সুমাইয়া ও রবিউলকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে রোমানা আক্তারের (৮) অভিভাবককে এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ওই তিন শিশু রোববার (১০ নভেম্বর) দুপুরে জামালখান এবং কাজীর দেউড়ি এলাকা থেকে হারিয়ে যায়। এরপর কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ