এবার একদিন বয়সী শিশুর শরীরে করোনা

চট্টগ্রামে এবার একদিন বয়সী শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। জন্মের পর পরই ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তার তিন দিন পর দেওয়া রিপোর্টে শিশুটিকে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

ওই নবজাতকের মা আগে থেকে করোনা পজিটিভ ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছিল।

- Advertisement -
google news follower

নবজাতক এবং তার মা দু’জনই বর্তমানে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনরই শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

এর আগে চট্টগ্রামের চন্দনাইশের ১০ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশ্য পরবর্তীতে সুস্থ হয়ে শিশুটি বাড়ি ফিরে গিয়েছিল।

- Advertisement -
islamibank

চট্টগ্রামের জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগে থেকে অন্তঃসত্ত্বা ওই নারী করোনা পজিটিভ থাকায় তার ডেলিভারির ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল। ২০ মে তার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর পরই তাকে আইসোলেশনে নেওয়া হয়েছিল। তিনি তার বাসা থেকেই করোনার চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ২৪ মে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নারী পুত্র সন্তানের জন্ম দেন।

জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়। ২৮ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে দেওয়া রিপোর্টে শিশুটিকে পজিটিভ হিসেবে উল্লেখ করে। এখন পর্যন্ত এই শিশুটিই সবচেয়ে কম বয়সী করোনা রোগী হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ